বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারী সমাজের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাসদ কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নারী জোট আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া নারী সমাজের সবচেয়ে বড় শত্রু জঙ্গিদের পক্ষ নিয়ে তিনি (খালেদা জিয়া) এখন নারী সমাজের কলঙ্কে পরিণত হয়েছে। জঙ্গিরা গণতন্ত্র, ইতিহাস ও মানবতার জন্য যেমন বিপদজনক হুমকি, তেমনি নারীর ক্ষমতায়নেরও সবচাইতে বড় বাঁধা।
তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত কোনো নারী রাজাকার-যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়নি। একমাত্র বেগম খালেদা জিয়া নারী হয়ে নারীর শত্রু জঙ্গি-রাজাকার-যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে নারীদের কলঙ্ক হয়েছে’
তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুস্থ্য কর্মপরিবেশ বজায় রাখতে হবে। স্বাধীনতা বিরোধীদের যেমন ‘তুই রাজাকার’ বলতে হয় তেমনি নারী উত্যক্তকারীদের বলুন, ‘তুই জানোয়ার'।
জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, জাসদ নেত্রী অ্যাডভোকেট নীলঞ্জনা রিফাত সুরভী প্রমুখ।
এমআর/এসএইচ





