নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর পুণ্যস্নানের সময় পদদলিত হয়ে পুণ্যার্থীদের মৃত্যুতে প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকালে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ওই ঘটনা জানার পর বিএনপি চেয়ারপারসন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সনাতন সম্প্রদায়ের পুণ্যস্থান লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর পুণ্যস্নানের সময় পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থী মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এএইচ





