বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। সেজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ উপলক্ষ্যে ভাসানী স্মৃতি সংসদ এর আয়োজন করে।
তিনি আবারো র্যাবের সমালোচনা করে বলেন, ‘বিএনপি র্যাবকে সন্ত্রাস দমনে সৃষ্টি করলেও এখন এ বাহিনী সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। মানুষ যেখানে-সেখানে এ বাহিনীর হাতে লাশ হয়ে যাচ্ছে। স্বাধীনতার ৪২ বছর পরেও কেউ ভালো আছে তা বলতে পারছে না’
বিএনপির এ নেতা বলেন, সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিন্ন ৫৪ নদীর মধ্যে ৫৩টিতেই উজানে ভারত অসংখ্য বাধ দিয়ে এদেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলছে। কিন্তু সরকার এর প্রতিবাদ করতে পারছে না।
মির্জা আলমগীর প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। আলোচনার মাধ্যমে সমঝোতা করতে হবে। এজন্য আন্তর্জাতিক ফোরামে যাওয়ার প্রয়োজন নেই।’
বিএনপির এ নেতা বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে বিএনপিও ভারতের সঙ্গে ঝগড়া নয় সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু সে সম্পর্কের ভিত্তিটা হতে হবে সমঝোতার।’
এ সময় তিনি অভিযোগ করেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তাদের মন্ত্রী-এমপিরা বলে আসছিলেন তিস্তা চুক্তি হবে। কিন্তু এখন পর্যন্ত চুক্তি হয়নি, হবেও না। কারন নতজানু আর দাসত্বের মানসিকতা দিয়ে অধিকার আদায় করা যায় না।’
অধিকার আদায়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করারও আহ্বান জানান তিনি।
দেশ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে মির্জা আলমগীর ভবিষ্যত আন্দোলনে তরুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন বসে থাকার সময় নেই। মাথা উঁচু করে দাড়াতে হবে। দেশের ইতিহাস পাল্টে দেয়া সেই যুবকরা কোথায়? যারা ৫২, ৭১ এবং ৯০’তে নেতৃত্ব দিয়েছে। আজ দেশের মানুষের জীবন, স্বাধীনতা বিপন্ন। তরুনের তারুন্য, যুবকের যৌবন দিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহান, প্রবীন সাংবাদিক এরশাদ মজুমদার, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, নজমুল হক নান্নু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
সরকার রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে:ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। সেজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন





