আনিসুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র। একজন সফল ব্যবসায়ী।
আওয়ামী লীগের নেতা বা কর্মী না হয়েও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রস্তাবে রাজি হয়ে মেয়র প্রার্থী হয়ে নির্বাচন করে মেয়র হয়েছেন তিনি। হয়তো সেজন্য প্রায়ই একই ধরনের একটি ভুল করেন আনিসুল হক।
তার ভুলটি হল আওয়ামী লীগের মননোয়নে মেয়র হয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার শেষে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে ভুলে যান। কয়েকটি অনুষ্ঠানেই এমন হয়েছে।
আজ শনিবারও একই ঘটনা। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তব্য রাখার শেষে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে ভুলে যান আনিসুল হক। বক্তব্য শেষ করে যাওয়ার সময় কয়েকজন নেতা তাকে স্বরণ করিয়ে জয় বাংলা বলে উঠেন। আর তখনই মনে পড়ে আনিসুল হকের জয় বাংলা বলা হয়নি।
তাই তিনি হাসতে হাসতে মাইকের সামনে এসে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলেন এবং নিজের আসনে যেয়ে বসেন।
ইআর





