জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা প্রাপ্ত অভিনেতা খলিলউল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
রোববার এক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাহফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘খলিলউল্লাহ খানের মৃত্যুতে জাতি একজন কীর্তিমান শিল্পকে হারাল। চলচ্চিত্র জগত থেকে তার এই চলে যাওয়ায় যে অপূর্ণতা সৃষ্টি হয়েছে তা কোনোকিছু দিয়ে পরিপূর্ণ করা সম্ভব নয়।’
জেএ





