কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি প্যারোলে মুক্তি পাচ্ছেন? খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে চান।
এ ক্ষেত্রে প্যারোলে হলেও খালেদা জিয়ার মুক্তি চান তারা। খালেদা জিয়ারও প্যারোলের বিষয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন তারা।
সরকার বেগম জিয়ার জামিন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি একথা বলেন। ফৌজদারি মামলায় প্যারোল চাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি আশা করেছে এবার বেগম জিয়ার জামিন হবে।
তিনি আরো বলেন, আমরা সব সময় বলেছি, সরকারের যদি সদিচ্ছা থাকে। তাহলে বেগম জিয়ার মুক্তি জামিনেও হতে পারে, আইনের অধীনে হতে পারে। প্যারোলের মুক্তির কোনো আইন নাই।
সে নীতিমালায় কিছু নির্দেশ দেওয়া আছে। যদি কোন সাজা প্রাপ্ত ব্যক্তির আত্মীয় স্বজন মারা যায় তাহলে তাকে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে।
গত ২০১৮ সালেরে ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরই মধ্যে তার কারাজীবনের দুই বছর কেটে গেছে।
কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।
এএম





