বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী- এই শ্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদেরকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। আল্লাহ তায়ালার অসীম সাহায্য-করুণা-রহমত আমাদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুধু পাড়া-মহল্লায় নয়, রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি গলি, প্রত্যেক বিল্ডিং ও ফ্ল্যাটে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে জামায়াতের সকল রুকন অগ্রণী ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রাখছি।
মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, জামায়াতে ইসলামী দেশ ও মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি দেশে বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ সারাদেশের সাধারণ মানুষ তার সাক্ষী। আমরা যারা সংগঠনের রুকন আছি, তাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে- এই ঢাকা মহানগরী দক্ষিণকে ইসলামী আন্দোলনের মজবুত দূর্গ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এই এলাকায় বসবাসকারী সকল মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রুকন (সদস্য), আল্লাহর গোলামী করার জন্য আমরা আত্মনিবেদিত। এজন্য কুরআনের বিধানের আলোকে নিজেকে তৈরি করে দেশ সমাজ ও জাতি গঠনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো। দেশের মানুষের প্রয়োজনে আমরা ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চেষ্টা করবো। যা দ্বারা সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হয়।
প্রেস বিজ্ঞপ্তি।
এবিএস





