সম্প্রতি সমকামী বিয়ে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তুমুল সমালোচনার মধ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন মজিলা ফায়ারফক্সের নির্বাহী প্রধান ব্রেনডান ইচ পদত্যাগ করেছেন। গত মার্চ মাসে যোগদানের পর মাত্র এক মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
মজিলার নির্বাহী চেয়ারওমেন মিশেল বেকার ব্লগ পোস্টে ব্রেনডনের পদত্যাগের ঘোষণা দেন।
মিশেল বেকার বলেন, মজিলা সব শ্রেণীর মানুষ শ্রদ্ধা করে। এজন্য প্রতিষ্ঠানটির অবস্থান গর্ব করার মতো। তবে গত সপ্তাহে যা হয়েছে তা সকলের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, আমরা জানি লোকজন কেন রেগে আছে আমাদের ওপর। প্রকৃতপক্ষে আমরা সত্যের পক্ষে দাঁড়াতে পারিনি।
তিনি আরো বলেন, আপনারা মজিলা থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেটি পূরণ করতে পারিনি। বিতর্ক শুরু হওয়ার পর আমরা দ্রুত পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছি। আমরা দু:খিত।
[b]ঢাকা, ৪এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
সমকামী বিয়ে নিয়ে মন্তব্য: তুমুল সমালোচনার মুখে মজিলা প্রধানের পদত্যাগ
সম্প্রতি সমকামী বিয়ে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তুমুল সমালোচনার মধ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন মজিলা ফায়ারফক্সের





