[b]লন্ডন:[/b] মাত্র ৮৫ জন ব্যক্তি পৃথিবীর মোট সম্পদের প্রায় অর্ধেক দখল করে আছেন। ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ড বুলেটিন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এ তথ্য জানিয়েছে অক্সফাম। চলতি সপ্তাহে এ তথ্য প্রকাশ করা হয়।
অক্সফাম তার গবেষণায় দেখিয়েছে, এই ৮৫ ব্যক্তির হাতেই রয়েছে পৃথিবীর মোট সম্পদের ৪৬ শতাংশ। অর্থ্যাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের হাতে যে সম্পদ রয়েছে তার সমান অর্থ রয়েছে এই ৮৫ ব্যক্তির হাতে।
'ওয়ার্কিং ফর দ্যা ফো' যার বাংলা অর্থ 'শত্রুর জন্য কাজ করা' নামক গবেষণাপত্রে অক্সফাম জানিয়েছে, পৃথিবীর ৩৫০ কোটি মানুষ যে সম্পদের মালিক তার সমান মালিক এই ৮৫ ব্যক্তি।  
গবেষণায় আরো দেখানো হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ পরিবার ১১০ ট্রিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের মালিক। সম্পদের এই পরিমাণ বিশ্বের মোট সম্পদের ৪৬ শতাংশ বলে জানিয়েছে অক্সফাম।
১৯৮০'র দশক থেকে এই অর্থের ব্যবধান বাড়তে থাকে বলে গবেষণায় দেখানো হয়েছে। মধ্যবিত্ত শ্রেণী ও গরিব শ্রেণীর ভোগের মনোভাবের কারণেই ধনিক শ্রেণী সম্পদের এই পাহাড় জমাতে পেরেছে বলেও গবেষণা থেকে দাবি করা হয়েছে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন।
টাইম নিউজ/এসএমএ