মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারানোর মধ্য দিয়ে তিন ম্যাচেই জয় পেল রাজস্থান রয়্যালস। এ নিয়ে টানা তিন ম্যাচেই হেরে গেল রোহিত শর্মার মুম্বাই।

 

মুম্বাইয়ের ১৬৪ রানকে খুব সহজেই রাজস্থান পেরিয়ে যায়। অধিনায়ক স্টিভেন স্মিথ খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ৫৩ বলে ৭৯ রানের ইনিংস। আটটি চারের সঙ্গে ছক্কা মেরেছেন একটি।

 

ওপেনিংয়ে আজিঙ্কা রাহানে ৩৯ বলে করেন ৪৬ রান। তাতেই ১৯.১ ওভারেই মুম্বাইয়ের রান টপকে যায় রাজস্থান। বিনয় কুমার, লাসিথ মালিঙ্গা এবং কোরি অ্যান্ডারসন পেয়েছেন একটি করে উইকেট।

 

হারের বৃত্তে ঘুরপাক করতে থাকা মুম্বাই আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে দলটি।

 

এতে বড় ভূমিকা রাখেন কিয়েরন পোলার্ড ৩৪ বলে ৭০ রান করে। সাত চারের সঙ্গে পাঁচ ছক্কা মারেন তিনি। ৩৮ বলে ৫০ রান করেন অ্যান্ডারসন, পাঁচ চার ও তিন ছক্কায়। টিম সাউদি, ক্রিস মরিস, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি এবং টাম্বে পেয়েছেন একটি করে উইকেট।

 

এমকে