আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের বিভিন্ন শহরে তিন মাসের ভ্রমণ শেষে অলিম্পিক মশাল রিও ডি জেনিরোতে এসে পৌছেছে। তবে মশাল পৌছুনোর পর শহরটিতে শত-শত মানুষ সহিংস বিক্ষোভ করেন এবং মশাল প্রদক্ষিণের রাস্তা বন্ধ করে দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র দুই দিন বাকি থাকতে অলিম্পিক মশালটি যখন রিও ডি জেনিরোর উত্তরাঞ্চলে শিল্প এলাকা প্রদক্ষিণ করছিল তখন শত-শত প্রতিবাদকারী রাস্তা আটকে বিক্ষোভ করেন।
অলিম্পিক গেমস আয়োজনে ব্যাপক অর্থব্যয় নিয়ে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় অন্তত একজন পুলিশ সদস্য সরাসরি বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ছুড়ছেন।
অলিম্পিক আয়োজকেরা ঠিক এই ভয়েই ছিলেন যে, ব্রাজিলজুড়ে শান্তিপূর্ণভাবে মশাল প্রদক্ষিণ শেষে রিওতে এধরণের ঘটনা ঘটতে পারে। সাবেক অলিম্পিক মেডেলজয়ীরা একটি ইয়ট চালিয়ে সমুদ্রপথে মশালটি নিয়ে রিওতে পৌছান। বিক্ষোভের ঘটনা ঘটলেও মশালের আগমনকে স্বাগত জানান রিও-র অনেক বাসিন্দা।
"আমি খুবই আবেগাপ্লুত, এটি আমার জীবনের খুব বড় একটি মুহূর্ত যে অলিম্পিক মশাল রিও ডি জেনিরোতে এসেছে। এটি একটি অনন্য অভিজ্ঞতা আমার জন্য, অনেকটা অবিশ্বাস্য। রেজিনাল্ডো সান্তোস দা সিলভা নামের একজন বলছেন, আমরা একটি দারুণ গেমসের আশা করছি। আশা করি ক্রীড়াক্ষেত্রে এবং জননিরাপত্তার ক্ষেত্রেও সবকিছু ঠিকভাবেই কাটবে"। বলেন
লরা মারিয়া নামের একজন বাসিন্দা।
এর আগে ব্রাজিলের সাবেক অলিম্পিক মেডেলজয়ীরা একটি ইয়ট চালিয়ে সমুদ্রপথে মশালটি নিয়ে রিওতে পৌছান। এরপর মশালটি নিয়ে শহর প্রদক্ষিণ করেন রিওর মেয়র এডুয়ার্ডো পায়েজ। ব্রাজিল সরকার অলিম্পিক গেমসের সফলতা নিয়ে আশাবাদী হলেও আয়োজকেরা বলছেন, এখনো অলিম্পিকসের বিভিন্ন ইভেন্টের ১০ লাখেরও বেশি টিকেট অবিক্রীত রয়েছে। এর জন্য তারা মূলত: ব্রাজিলের অর্থনৈতিক মন্দা এবং জিকা ভাইরাসকে দায়ী করছেন।
এসএ
বিক্ষোভের মুখে ব্রাজিলের অলিম্পিক মশাল
ব্রাজিলের বিভিন্ন শহরে তিন মাসের ভ্রমণ শেষে অলিম্পিক মশাল রিও ডি জেনিরোতে এসে পৌছেছে। তবে মশাল পৌছুনোর পর শহরটিতে শত-শত মানুষ সহিংস বিক্ষোভ করেন এবং মশাল প্রদক্ষিণের রাস্তা বন্ধ করে দেন।
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড অ্যান্টনির বাড়িতে চুরি
ইউরোপীয় ফুটবলে জয়ের আনন্দের রাতেই দুঃসংবাদের মুখে পড়েছেন রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। ম্যাচ চলাকালে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ২৬ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে চুরি হওয়া জিনিসপত্রের চেয়ে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগই তাঁকে বেশি মর্মাহত করেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে ব্রাজিল, শীর্ষে স্পেন
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা জয় পেলেও সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। পর্তুগালের উত্থানে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ২-২। এর আগে টাউনসভিলে দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট ও একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন। খবর আল জাজিরার
ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে স্বাগতিক দেশটির বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন পরাশক্তিদের।















