এক বছর আগের রক্তক্ষয়ের বদলার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি দেখায় পাকিস্তানের থেকে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ভারত। ১২টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৯টিতেই, পাকিস্তানের জয় মাত্র ৩টি।

তবে সাম্প্রতিক ফর্ম বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। কেননা ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ :- মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতীয় একাদশ :- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

এবিএস