টি-ক্রিকেটে রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের দখলে। আন্তর্জাতিক, ঘরোয়া অথবা ফ্রাঞ্চাইজি ভিত্তিক যে কোন টি-২০ ম্যাচে রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৩১ রান ছুঁতে গিয়ে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।
এর আগে রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডটি গড়েছিল ইংল্যান্ডের ক্লাব সাসেক্স। ২০১৪ সালের ২৫ জুলাই ক্লেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে রান তাড়া করে ৩ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচ জিতেছিলো সাসেক্স।
টি-টুয়েন্টি ম্যাচে রান তাড়া করার রেকর্ড :
টার্গেট ছোঁয়া স্কোর---দল---বিপক্ষ---ভেন্যু---তারিখ
২৩৬/৬---ওয়েস্ট ইন্ডিজ---দক্ষিণ আফ্রিকা---জোহানেসবার্গ---১১ জানুয়ারি ২০১৫
২২৬/৩---সাসেক্স----এসেক্স---ক্লেমসফোর্ডে---২৫ জুলাই ২০১৪
২২৪/৫----কেপ কোবরাস----টাইটানস----সেঞ্চুরিয়ন---৯ মার্চ ২০১১
২২০/৪---সমারসেট--হ্যাম্পাশায়ার---টওনটন----৯ জুলাই ২০১০
২২০/৪--সেন্ট্রাল ডিস্ট্রক্টস-----ওটাগো--- ডানেডিন----২৭ জানুয়ারি ২০০৬
জেডআই





