এশিয়ান ইয়ুথ ডেভোলপম্যান্ট প্রজেক্ট সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারু মোহাম্মদ আরিুফুল ইসলাম। তিনি ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩২.৪৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক পেয়েছেন। এ ইভেন্টে বিভিন্ন দেশের ৩২ জন সাঁতারু অংশগ্রহণ করেছেন।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়া, কাতার অলিম্পিক কমিটি এবং ফিনা এর যৌথ উদ্যোগে ১৮-২৮ জুন পর্যন্ত কাতারের দোহায় এশিয়ান ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বাংলাদেশ সাঁতার দলের পুরুষ সাঁতারু মোহাম্মদ আরিফুল ইসলাম ও মহিলা সাঁতারু মরিয়ম আক্তার এবং কোচ হিসেবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য আবদুল হামিদ অংশগ্রহণ করেছেন।
কাতার সুইমিং অ্যাসোসিয়েশন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ১৩-১৬ বছরের সাঁতারুদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতার ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অন্যদের পেছনে ফেলেছেন বাংলাদেশের সাঁতারু আরিুফুল ইসলাম।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





