ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েছেন। আর সংক্ষিপ্ত তালিকায় চারজনকে রাখা হয়েছে।
সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি। আর ৫০ লাখ কমিয়ে দেড় কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব।
এবার ১০ দলের আইপিএলের নিলাম আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে। আইপিএলের এই আসরে ৯৯১ ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্য থেকে শুরুতে ৩৬৯ জনকে নিলামে তোলার জন্য বেছে নেওয়া হয়েছিল। পরে আরও ৩৬ জন এই তালিকায় যুক্ত হয়েছেন।
এবিএস





