বাংলাদেশের দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

১ রানে ফিরে যান ফাকহার জামান। মিরাজের বলে রুবেলের হাতে ক্যাচ দেন তিনি।এরপর ১ রান করে সাজঘরের পথ ধরেন বাবার আজম। মুস্তাফিজের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ৩ রানের মাথায় এই ২ উইকেটর পতন হয়।   

মোস্তাফিজের দ্বিতীয় ওভারেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে মুশফিকের ক্যাচে পরিণত করলেন।

এর আগে আজ (বুধবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিক ও মিঠুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৩৯ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।   

৪৮ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ এই রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেন মুশফিক। মিঠুন করেন ৬০ রান।   

পাকিস্তানকে ২৪০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

ওপেনিং ব্যর্থতা কাটিয়ে মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ২৩৯ রান। 

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। সেই বিপর্যয় থেকে দলকে উত্তরণ করছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন জুটি।  

১ রানের আক্ষেপে বাংলাদেশের রান মেশিন খ্যাত এই ব্যাটসম্যান ব্যাক্তিগত ৯৯ (১১৬) রানে আউট হলেন। এর আগে মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে চতুর্থ উইটেক জুটিতে ১৪৪ রান করেছিলেন। আর মোহাম্মদ মিথুন করেছেন ৬০ (৮৪) রান।

আজ (২৬ সেপ্টেম্বর) আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়েনেমে প্রথমেই ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। শূন্য রানে ফিরে যান সৌম্য। আর মুমিনুল ৫ রানে সাজঘরের পথ ধরেন। এই আসা যাওয়ার তালিকায় নাম লেখান লিটন দাস। তিনি ৬ রান করেন।

ইমরুল- ০৯ (১০), মাহমুদউল্লাহ-২৫ (৩১), মাশরাফি- ১৩ (১৩), মেহিদী হাসান-১২ (১১), রুবেল- ০১ (০৩) মুস্তাফিজুর-০ (০)। 

সুপার ফোরের এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। এদিকে মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছেন নবাগত মোহাম্মদ মিথুন।

দলের বিপদের মুহূর্তে ব্যাট হাসলো মোহাম্মদ মিথুনেরও। এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান।  

বাংলাদেশের রান মেশিন খ্যাত মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করতে বল খেলেছেন ৬৮টি। যেখানে ৫টি দৃষ্টিনন্দন চারের মার ছিল।    

এদিন মোহাম্মদ মিথুন হাফ সেঞ্চুরি করতে বল খেলেছেন ৬৬টি। যেখানে ৩টি দৃষ্টিনন্দন চারের মার ছিল।

তাদের দুজনের ব্যাটে ভর করে আপাতত শুরুর ধাক্কাটা সামলেছে বাংলাদেশ।

এই ম্যাচে নেই সাকিব আল হাসান। আঙুলের পুরানো চোট ফিরে আসায় খেলছেন না এই শীর্ষ অলরাউন্ডার। দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব ছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু।  

শান্তর জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার। আর সাকিবের বদলে একাদশে মুমিনুল হক। রুবেল হোসেন এসেছেন অপুর জায়গায়। 

আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে আগের ম্যাচে নাটকীয় জয়ের উল্লাস করে বাংলাদেশ। এবার এশিয়া কাপে তৃতীয়বার ফাইনালে ওঠার আনন্দে মাততে চায় মাশরাফি বিন মর্তুজারা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহীন শাহ আফ্রিদি।

এমবি