আজ ২রা জুলাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি উদযাপিত হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) অনুমোদিত সংগঠন হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি দিবসটি পালন করে থাকে।

বিশ্বের দুই শতাধিক দেশে একযোগে যা উদযাপিত হয়। ১৯২৪ সালের ২রা জুলাই ফ্রান্সের প্যারিসে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের আত্মপ্রকাশ ঘটে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

বিশেষ এই দিনে, দেশের সব ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়ালেখক সমিতি কার্যালয়ে রাত আটটায় কেক কেটে ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে সব ক্রীড়া সাংবাদিক ও লেখকদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।
এছাড়া পরবর্তীতে বিএসপিএ নাইট অনুষ্ঠানের মাধ্যমে দেশের ক্রীড়া সাংবাদিকদের কাজের স্বীকৃতি যেমন দেয়া হবে ঠিক তেমনি প্রথা মেনে এআইপিএস ডে সংবর্ধনাও জানানো হবে দেশের প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও লেখকদের।

এমএনজে