এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সালোনা। বার্সেলোনা হয়ে গোল দুটি করেন ম্যাথিউ ও সুয়ারেজ।

আর রিয়ালের একমাত্র গোলটি করেন রোনালদো।

রোববার রাতে বার্সেলোনার ঘরের মাঠ ন্যুক্যাম্পে অনুষ্ঠিত হয় খেলাটি।

খেলা শুরুর প্রথম থেকে দুই দলেই আক্রমণ আর পাল্টা আক্রমণ করতে থাকে। আক্রমণের একপর্যায় সুয়ারেজকে ফাউল করে পেপে। এতে ফ্রি-কিক পায় বার্সেলোনা। মেসির করা ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার ম্যাথিউ।

গোল হজম করে রিয়ালের আক্রমণের ধার আরো বেড়ে য়ায়। ৩১ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনেন সিআরসেভেন। বেনজেমার বাড়ানো বল থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১-১ সমতায় খেলার প্রথমার্ধ শেষ হয়।

খেলার ৫৬ মিনিটে নিজের প্রথম এল ক্লাসিকোতে প্রথম গোল করেন সুয়ারেজ। আলভেজের বাড়ানো লম্বা ক্রস থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর উভয় দলেই একাধিক গোলের সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেননি।

ফলে বার্সেলোনা ২-১ গোলের ব্যবধানে থেকে ম্যাচ জিতে নিল। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেলো বার্সাএবং রিয়াল থেকে চার পয়েন্টি এগিয়ে থাকল ।

এসএইচ