বিশ্বকাপের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক রাশিয়া ও ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে দুই দলের একাদশে জায়গা পাননি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও রাশিয়ান ফরোয়ার্ড ডেনিস চেরিশে। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই শেষ আটের টিকিট পাওয়ার লড়াইয়ে নামবে দুই দল।

চলুন দেখে নেয়া যাক দুই দলের একাদশ:

স্পেন একাদশ: ডেভিড দি গিয়া, জেরার্ড পিকে, নাচো, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, কোকে, আসেনসিও, ইসকো, ডিয়েগো কস্তা ও ডেভিড সিলভা।

রাশিয়া একাদশ: ইগোর আকিনফিভ, মারিও ফার্নান্দেস, ইলিয়া কুতেপভ, সার্জেই ইগনাশেভিক, ফেদর কুদরিয়াসভ, দালের কুজইয়ায়েভ, রোমান জবনিন, আলেকজান্ডার গলোভিন, ইউরি ঝিরকভ, আলেকজান্ডার সামেদভ ও আর্তেম জিউভা।

এসএম