দীর্ঘ প্রতিক্ষার ইউরো-২০১৬ এর বাছাইপর্বে গ্রুপ সি’র নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলে জয় তুলে নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লা রোজারা।
এই ম্যাচে স্পেনের হয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত দিয়েগো কস্তা। এর আগে নিজের নতুন দেশের হয়ে ছয়টি ম্যাচে কোন গোল পাননি কস্তা। কিন্তু লুক্সেমবার্গ শহরের ম্যাচটিতে ৬৯ মিনিটে গোল করে ৫০০ মিনিটেরও বেশী অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
এর আগে ২৭ মিনিটে দুর পাল্লার শট থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড সিলভা। বিরতির তিন মিনিট আগে সিলভার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন পাকো আলকেসার।
ম্যাচ শেষে দুই মিনিট আগে দলের পক্ষে চতুর্থ ও শেষ গোলটি করেন বদলী খেলোয়াড় হুয়ান বারনাট।
জেডআই





