আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর।
এ টুর্নামেন্ট ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আবার সতর্কতা অবলম্বন করছেন অনেকে। তারই ধারবাহিকতায় পাকিস্তানের ড্রেসিংরুমে নিষিদ্ধ করা হয়েছে তিনটি বিষয় নিয়ে আলোচনা।
প্রথমত, পাকিস্তানের খেলোয়াড়দের নাকি ধর্মীয় আলোচনা নিয়ে বেশ কয়েকবার গ-গোল করতে দেখা গেছে। দলের ড্রেসিং রুমে এমনটা নাকি অহরহ ঘটে আসছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে আফ্রিদি-মিসবাহদের সতর্ক করে দেওয়া হয়েছে। ড্রেসিং রুমে কোনো ধর্মীয় আলোচনা করা যাবে না।
দ্বিতীয়ত, পাকিস্তানে দীর্ঘ দিন ধরে চলে আসছে নোংরা রাজনীতির চর্চা। খেলোয়াড়রাও নাকি ড্রেসিংরুমে এ বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হন। বিশ্বকাপের মতো আসরে ক্রিকেটারদের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। যে কারণে ড্রেসিংরুমে রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আলোচনা করা যাবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
এদিকে, ভারত-পাকস্তানের মধ্যে বৈরিতা নতুন কোনো ঘটনা নয়। বিশ্বকাপে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে না বলে খেলোয়াড়দের নিষেধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ‘পিসিবি প্রধান খেলোয়াড়দের সতর্ক করেছেন যাতে করে ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ানোর আগে এ নিয়ে কোনো ধরনের আলোচনা না হয়। তিনি দুই দেশের রাজনৈতিক সংকট নিয়ে ড্রেসিংরুমেও আলোচনা করতে নিষেধ করেছেন। এমনকি কোনো ধর্মীয় আলোচনাও করা যাবে না!’
এমকে





