মাশরাফি বিন মুর্তজা এখনও অবসরে যাননি জাতীয় দল থেকে। তিনি এখনও নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে দলকে। অথচ আজ তারই অনুপস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে হয়ে গেল সাকিব, তামিম, রিয়াদ, মুশফিকসহ প্রায় ১০০ ক্রিকেটার নিয়ে ১১ দফা দাবি উপস্থাপন।

অথচ দিন শেষে ১১ দফা দাবি ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে মাশরাফি কেন ছিলেন না আজ!

মাশরাফির ঘনিষ্ঠজনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আজকে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের ব্যাপারে মাশরাফিকে কিছু জানায়নি সাকিব-তামিমরা। মাশরাফি জানতেন না আজ এমন কিছু হবে। তিনিও জেনেছেন সংবাদ সম্মেলনের সময়।

আজ মিরপুরের ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের পক্ষে সাকিব আল হাসান সংবাদ সম্মেলন করেন। 

সাকিব বলেন, ‘অনূর্ধ্ব ১৯ দল বাদে সবাই এটার মধ্যে রয়েছে। বয়সভিত্তিক দলগুলোতে অনূর্ধ্ব ১৭, ১৫ এগুলো বাদে প্রথম শ্রেণী, জাতীয় দলের প্রস্তুতি, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

এমআর