ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার বলেছেন, জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং পায়ের ইনজুরি বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময়টাতেও তিনি মাঠে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, বুধবার কোপা ডেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ২-১ গোলে পরাজিত হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সী নেইমার। বার্সেলোনা আরো জানিয়েছে পায়ে ইনজুরির কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। এমনকি ক্লাব মৌসুমের বাকি সময়ে আর মাঠে দেখা নাও যেতে পারে তাকে। যে কারণে লা লিগার শিরোপা জয় নিয়েই এখন চিন্তিত বার্সেলোনা।
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও সময় বাকি নেই। কিন্তু তার আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এই ইনজুরি সংশ্লিষ্ঠদের ভাবিয়ে তুললেও নেইমার নিজে অবশ্য বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার ব্যপারে দারুণ আশাবাদী। তিনি বলেছেন, আমার সবসময়ই মনের মধ্যে একটা ভয় ছিল হয়তবা যেকোন ধরনের ইনজুরি আমাকে বিশ্বকাপের সময় মাঠের বাইরে ঠেলে দিবে। কিন্তু আগামী তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরে আসার আশা করছি, বার্সেলোনার হয়ে শেষ ম্যাচেও খেলার ব্যপারে আমি আশাবাদী।
ব্রাজিল কোচ ফিলিপ স্কলারির বিবেচনায় ঘরের মাঠে এবারের বিশ্বকাপে দলের নেতৃত্ব নেইমারের কাঁধে যাবার ইঙ্গিত পাওয়া গেছে। বার্সেলোনার সাথে আলোচনা করে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ ইতোমধ্যেই নেইমারকে বেশ কিছু পরামর্শ দিয়েছে। এর মধ্যে ওয়েইট ট্রেনিংসহ সাঁতারও রয়েছে।
বিশ্বকাপে সেলেকাওদের হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নেইমার বিশ্বকাপে দশ নম্বর জার্সি পড়তে যাচ্ছেন। ১৯৫৮ সালের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে পেলে এই নম্বরের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এরপর অবশ্য তিনি ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে এই একই নম্বরের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন।
ইনজুরি বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না: নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার বলেছেন, জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং পায়ের ইনজুরি বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না। ক্লাবের হয়ে মৌসুমের
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।














