কিছু দিন পরেই ওয়ানডে বিশ্বকাপের ১১তম আসর। এই আসরে বাংলাদেশর কিংবদন্তি ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে সংশয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাঁহাতি এই ওপেনার হাঁটুর ইনজুরিতে ভোগছেন বেশ কিছু দিন আগে থেকেই। বিশ্বকাপের আসরে পুরোনো ইনজুরি বেড়ে যেতে পারে। তাই তামিমের ব্যাপারে সতর্ক রয়েছে বিসিবি।

হাঁটুর ইনজুরির কারণে তামিমকে অপরাশেন করাতে হবে কিনা, তার জন্য অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে রিপোর্ট পাঠানো হয়েছে।

বিসিবির চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, তামিমকে বিশ্বকাপে খেলতে দেয়ার আগে বোর্ড থেকে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হবে। আর এ জন্য অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের পরামর্শ চেয়েছে বিসিবি।’

তিনি আরো জানান, অস্ট্রেলিয়ার চিকিৎসক দল যেভাবে পরামর্শ দিবেন, সেভাবেই তামিমের ব্যাপারে ব্যবস্থা নেবে বোর্ড।

এমকে