২০১৫ বিশ্বকাপের ক্ষণগণনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই এটা নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন ক্রিকেট বোধ্যারা। তাতে বাদ থাকেননি ভারতীয় ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকার। দীর্ঘ ২৪ বছরের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা থেকে এবার নিজের দৃষ্টিতে চার সেমিফাইনালিস্টের কথা বললেন তিনি।

ক্রিকেট আইকন টেন্ডুলকারের দৃষ্টিতে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপের চার ফেমিফাইনালিস্ট-দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যন্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত।

আগামী ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে শ্রীলংকার বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ড এবং মেলবোর্নে আরেক স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে মেগা ইভেন্ট।

এডিলেড ওভালে ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

'এ' গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। আর 'বি' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত।

জেডআই