টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের লড়াই শুরু করেছে ভারত।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভাগ্যের লড়াই টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বল হাতে শুরু থেকেই সফলতার পরিচয় দেন ভারতীয় বোলাররা। সেই সঙ্গে ফিল্ডিংয়েও ছিল দুর্দান্ত। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রানের বেশি এগুতে পারেনি পাকিস্তান।
জবাবে ৯ বল হাতে থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ধীরেই চলা শুরু করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহ করেন তারা। ৩০ রান করা ধাওয়ানের পর রোহিত আউট হন ২৪ রানে। দ্রুতই মাঠ থেকে বিদায় নেন যুবরাজ (১)। তবে বিরাট কোহলি ( ৩৬) ও সুরেশ রায়না (৩৫) দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।
এর আগে ব্যাট হাতে ক্রিজে এসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকবাহিনী। দ্বিতীয় ওভারেই রান আউট হন ওপেনার কামরান আকমল। ওয়ানডাউনে মাঠে আসা মোহাম্মদ হাফিজ (১৫) ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। পরক্ষণেই বিদায় নেন আহমদে শেহজাদ (১৭ বলে ২২ রান)।
শক্তিশালী জুটি গড়তে কেউই ভূমিকা রাখতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন উমর আকমল। ৩০ বলে ৩৩ রান করেন তিনি। শেষ বলে রান আউট হওয়ার আগে শোহাইব মাকসুদ ১১ বলে ২১ রান করেন। এছাড়া শোয়েব মালিকের ১৮ রানই দুই অঙ্কের ঘরের স্কোর। এদিন আফ্রিদি আউট হন ১০ বলে মাত্র ৮ রান করে। ভারতের বোলার অমিত মিশরা দুটি উইকেট পান। তিনটি ক্যাচ ধরেন সুরেশ রায়না।
খেলা
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের লড়াই শুরু করেছে ভারত।





