২০২২ সালের বিশ্বকাপ আয়োজন কাতার থেকে অন্য কোথাও সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়াহ। বুধবার সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রচারণা চালানো হচ্ছে। যারা প্রচারণা চালাচ্ছে তারা আরব বিশ্বের প্রতি বর্ণবৈষম্যবাদী।
আত্তিয়াহ বলেন, "কাতারে বিশ্বকাপ আসলে পুরো মধ্যেপ্রাচ্যের জন্যেই আয়োজন।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা এই প্রচেষ্টার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তাদের পরিচয় একদিন প্রকাশিত হবে।
ফিফায় ঘুষ কেলেঙ্কারি নিয়ে গত ক’দিন ধরে যে তোলপাড় চলছে তার পটভূমিতে কাতারের বিশ্বকাপ অন্য কোথাও সরে যেতে পারে কিনা সে বিষয়টি উঠে এসেছে।
কাতার বিশ্বকাপ আয়োজনে দেশটিতে যে ব্যাপক নির্মাণকাজ চলছে তাতে শ্রমিকদের নিপীড়নের অভিযোগে কাতারের ব্যাপক সমালোচনা হয়েছে।
জেডআই





