এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৭ রান করেছে পাকিস্তানের মেয়েরা। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ৯৮ রান।
এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তৃতীয় ওভারে দলীয় ১৪ রানের মাথায় প্রথম আঘাত হানেন জাহানার আলম। এরপর দলীয় ৩৫, ৫৫, ৭৭, ৭৯ ও ৯২ রানে উইকেটগুলো তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিশমা মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাইন আবিদি (১৮)। ৪ ওভারে ১৩ রান দিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন রুমানা আহম্মেদ। একটি করে উইকেট নেন জাহানার আলম, সালমা খাতুন ও ফাহমিদা খাতুন।
এর আগে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা। আর চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তান।
বাংলাদেশ দল: শাহনাজ পারভীন, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, সালমা খাতুন, রুমানা আহম্মেদ, শায়লা শারমিন, জাহানার আলম, পান্না ঘোষ, ফাহিমা খাতুন ও নুজহাত তাসনিয়া।
পাকিস্তান দল: মারিনা ইকবাল, জাভিরিয়া খান, বিশমা মারুফ, নাইন আবিদি, কানিতা জলিল, নিদা দার, আসমাভিয়া ইকবাল, সিদরা নওয়াজ, সাদিয়া ইউসূফ, সানা মীর ও সুমাইয়া সিদ্দিকী।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





