বিশ্বকাপে টানা সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি।
রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
এদিন ১০৭ বল মোকাবিলা করে ১১টি চারের সুবাদে ১০৭ রান করেন সাঙ্গাকারা।
আগের ম্যাচে ১১৭ রানে অপরাজিত থাকা সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন হার না মানা ১০৫ রানের ইনিংস।
এর আগে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৩টি করে শতক করার কৃতিত্ব গড়েছিলেন ভারতের সৌরভ গাঙ্গুলী এবং অস্ট্রেলিয়ার দুই সাবেক তারকা মার্ক ওয়াহ ও ম্যাথু হেইডেন।
এদিকে সাঙ্গাকারা টানা সেঞ্চুরির সঙ্গে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ৩৭ বছর বয়সী এই লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান।
জেডআই





