ম্যাচ অফিসিয়ালদের বিপক্ষে অশোভন উক্তি করায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে লা লিগার দুই ম্যাচে ডাগ আউট থেকে নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার ২-২ গোলের ড্র ম্যাচটিতে ইতালিয়ান এই কোচের প্রতি অফিসিয়ালদের বিপক্ষে আচরণগত সমস্যার অভিযোগ আনেন রেফারি কার্লোস গোমেজ। এই ধরনের আচরণ দেশটির ফুটবল ফেডারেশনের নিয়ামানুযায়ী কোড অব কন্ডাক্ট ভঙ্গের সামিল। এ কারণেই আগামী দুটি ম্যাচে আনচেলত্তিকে দর্শক হয়ে কাটাতে হবে। যদিও ইতোমধ্যেই রিয়ালের শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে।

বর্তমানে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে গ্যালাকটিকোরা। হাতে রয়েছে দুটি ম্যাচ।

স্পানিওলের বিপক্ষে অ্যাওয়ে ও গেতাফের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে মাঠে নামবে রিয়াল।

জেডআই