আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্বকাপ ফুটবল। বরাবরের মতো এবারও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৩১ দেশেকে কান্নায় ভাসিয়েছে, একটি দলকে দিয়েছে বিশ্ব জয়ের আনন্দ।

পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সের নিরিখে এবারের বিশ্বকাপ কারও জন্য হয়েছে চরম হতাশার, আবার কারও জন্য স্মরণীয় আনন্দের। দৃষ্টিনন্দন পারফরমেন্সের জন্য কেউ কেউ হয়েছেন পুরস্কৃত।আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচ শেষে এ পুরস্কার তুলে দেয়া হয়েছে বিজয়ীদের হাতে। পুরস্কার প্রাপ্তরা হলেন,

সেরা খেলোয়াড়- গোল্ডেন বল-লিওনেল মেসি (আর্জেন্টিনা)। সিলভার বল-থমাস মুলার(জার্মানি)। ব্রোঞ্জ বল-আরিয়েন রবেন(নেদাররল্যান্ডস)।

সেরা গোলদাতা- গোল্ডেন বুট-হামেস রদ্রিগেজ(কলম্বিয়া)- ৬ গোল, ২ অ্যাসিস্ট। সিলভার বুট-থমাস মুলার (জার্মানি)-৫ গোল ; ৩ অ্যাসিস্ট। ব্রোঞ্জ বুট-নেইমার (ব্রাজিল)-৪ গোল ; ১ অ্যাসিস্ট

সেরা গোলরক্ষক- গোল্ডেন গ্লাভস-ম্যানুয়েল নুয়্যার (জার্মানি)। সেরা তুরণ খেলোয়াড়- পল পগবা (ফ্রান্স)। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- কলম্বিয়া।

প্রাইজ মানি- চ্যাম্পিয়ন দল-৩৫ মিলিয়ন ডলার-জার্মানি । রানার্স আপ দল-২৫ মিলিয়ন ডলার –আর্জেন্টিনা। তৃতীয় স্থান-২২ মিলিয়ন ডলার-নেদারল্যান্ডস। চতুর্থ স্থান-২০ মিলিয়ন ডলার-ব্রাজিল

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া প্রতিটি দল পেয়েছে ১৪ মিলিয়ন ডলার।

দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৯ মিলিয়ন ডলার।

গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৮ মিলিয়ন ডলার।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর