তামিম-মুশফিকের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পথে বাংলাদেশ। আগের ম্যাচে যাদের ব্যাটে ফুরিয়েছিল ১৬ বছরের জয়ের আক্ষেপ। দ্বিতীয় ম্যাচে তাদেরই ব্যাটেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (৮৯) ও মুশফিক (৪৪)।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে থেকেই মারমুখী ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারে জুনায়েদ খানের প্রথম তিন বলে পর পর তিনটি চার মারেন সৌম্য। তবে পঞ্চম বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ আউট হন। মাঠ ছাড়ার আগে ১১ বলে ৪ চারে ১৭ রান করেন।
তবে চারের মার চালু রাখেন তামিম ও মাহমুদুল্লাহ। ফলে ১২ চারে পূর্ণ হয় অর্ধশতক। আর প্রথম ১০ ওভারে ৮৩ রান সংগ্রহ করতে চার মেরেছে মোট ১৮টি। যেখানে পুরো ইনিংসে ১৯টি চার মেরেছে পাকিস্তান।
দেখতে দেখতে দলীয় স্কোর শত রান পূর্ণ হয় টাইগারদের। কিন্তু দলীয় ১০০ রানে সাঈদ আজমলের বলে বোল্ড হয়ে যান ২৭ বলে ১৭ রান করা মাহমুদুল্লাহ।
আগের ম্যাচে সেঞ্চুরি করা তামিমের সঙ্গে যোগ দেন আরেক সেঞ্চুরিয়ান মুশফিক। এ ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তারা। এতে জয়ের পথে এগিয়ে চলছে সফরকারীরা।
এর আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে টসজয়ী পাকিস্তান।





