অবশেষে গোলের দেখা পেয়েছেন ইতালির ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার গোলের সুবাদেই ক্যাপিটাল ওয়ান কাপে পিছিয়ে পড়েও লিভারপুল ২-১ গোলে জয় পেয়েছে সোয়ানসি সিটির বিপক্ষে।

অ্যানফিল্ডে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি লিভারপুল ও সোয়ানসি। এই অর্ধে সাইডবেঞ্চে বসেই দলের খেলা উপভোগ করেছেন বালোতেল্লি। ক্লাবের হয়ে বেশ কযেকটি ম্যাচ খেললেও গোল না পাওয়ায় তার ওপর আস্থা রাখতে পারেননি কোচ। তাই তাকে সাইডবেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন লিভারপুল বস।

বিশ্রামের পর এগিয়ে গিয়ে ছিল সোয়ানসি সিটি। অনেক চেষ্টা করেও গোল আদায় করতে ব্যর্থ হচ্ছিল লিভারপুল। তাই খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে লাম্বার্টের বদলে বালোতেল্লিকে মাঠে নামিয়েছিলেন কোচ। এবার কোচকে হতাশ করেননি ‘ব্যাড বয়’। ৮৬ মিনিটে দারুণ এক গোলে তিনি সমতায় ফিরিযেছেন দলকে। এই গোলের পরই ছন্দে ফিরেছে লিভারপুল। আর খেলার অন্তিম মুহূর্তে লাভরনের গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয়েছে স্বাগতিকরা।

জয়ে খুশি লিভারপুল শিবির। আনন্দিত বালেতোল্লিও। কারণ ক্লাবের হয়ে ৯ ম্যাচ খেলার পর অবশেষে গোলের দেখা পেয়েছেন তিনি।

এদিকে লিগের অপর ম্যাচে চেলসি ২-১ গোলে হারিযেছে শ্রেউসবারিকে। চেলসির হয়ে একটি গোল করেছেন দিদিয়ের দ্রগবা। বাকি গোলটি আত্মঘাতী।

এএইচ