ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে দলটি।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট দ্বিতীয় উঠে এসেছে ম্যানসিটি। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
এদিন খেলার খেলার ৩ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরা। বিরতির পর খেলার ৬৬ মিনিটে লিডকে ডাবলে নিয়ে যান কোলারোভ।
তবে ৬৮ ও ৮৫ মিনিটে ক্লেভারলি ও সানচেজ দুটি গোল করে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান।
ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখে সফরকারী দলটি। কিন্তু ৮৯ মিনিটে ফার্নান্দিনহোর গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে স্বাগতিক ম্যানসিটি।
জেডআই





