শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ব্রাজিলে আসলেও প্রথম দুই ম্যচেই স্বপ্নের সমাধি হয়েছে স্পেনের। সান্ত্বনার জয় পেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল তারা। আর এই ম্যাচে স্বরূপে ফিরল গত আসরের চ্যাম্পিয়নরা। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।

নেদারল্যান্ডস ও চিলির কাছে হেরে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল স্পেন ও অস্ট্রেলিয়া। সোমবার সান্ত্বনার জয় পেতে মাঠে নেমেছিল দল দুটি। কিন্তু খেলার ৩৬ মিনিটে ডেভিড ভিয়ার গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থাকে গত আসরের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আরো দুইবার সকারুদের জালে বল জড়িয়ে দেয় কোচ ভিনসেন্টর শিস্যরা। ৬৯ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান ফার্নান্দো টরেস। এরপর ৮২ মিনিটে অসিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হুয়ান মাতা।

ঢাকা,২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই