ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ের স্বপ্ন দেখলেও শেষ মুহুর্তে জয় বঞ্চিত হল সুয়ারেজবিহীন লিভারপুল। শনিবার এভারটনের বিপক্ষে খেলার ৯২ মিনিটে গোল হজম করায় ১-১ গোলে ড্র নিয়ে মাঠে ছেড়েছে কোচ ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

এদিন নিজেদের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে স্বাগত জানায় লিভারপুল। নিজেদের মাঠে দাপট দেখালেও প্রথমার্ধে গোল করতে পারেনি তারা। যদিও একাদশে ছিলেন স্টিভেন জেরার্ড ও বালোতেল্লির মতো তারকারা।

তবে বিরতির পর খেলার ৬৫ মিনিটে গোলমুখ উন্মোচন করেন জেরার্ড। গোলপোস্টের অনেক দূর থেকে দুর্দান্ত এক শট নেন এই অভিজ্ঞ তারকা। তার কিক করা বলটি ফিরানোর চেষ্টা করেন শেষ প্রহরী হাওয়ার্ড। কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি।

এভাবে খেলা শেষের দিকে এগিয়ে থাকলেও কোনো দলই আর গোল করতে পারেনি। ৯০ মিনিটে কেনো গোল না হওয়ায় নিশ্চিত জয়ের স্বপ্ন দেখে লিভারপুল। কিন্তু ৯১+২ মিনিটে এভারটনকে সমতায় ফেরান ডিফেন্ডার ফিল জাগিলকা। এরপরের মিনিটে খেলা শেষ হয়ে যায়। কিন্তু আর কেউই গোল করতে না পারায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দল দুটি।

এই ড্রয়ের ফলে ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে লিভারপুল। এদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে এভারটন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই