বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
টসে হেরে ব্যাটিং করছে রংপুর রাইডার্স। ৩৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে মাশরাফি বাহিনী। শুরুতেই মাত্র এক রান তুলেই আউট হন মেহেদী মারুফ।
এরপর একে একে সাজঘরে ফিরেন ল্সে হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, বেনি হাওয়েল, ফরহাদ রেজা ও মাশরাফি বিন মর্তুজা। ক্রিজে আছেন রবি বোপারা ও সোহাগ গাজী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর ৭ উইকেট খুইয়ে ১১ ওভার ২ বোলে ৩৫ রান তুলতে পেরেছে।
এ পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি। আর ক’দিন আগেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস।
কিন্তু নির্বাচনের ব্যস্ততা শেষ না হতেই মাঠের লড়াইয়ে ফিরতে হচ্ছে তাকে। মাশরাফিই পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি একসঙ্গে চলমান সাংসদ এবং ক্রিকেটার।
রংপুর রাইডার্সের দলে এবার মাঠে নামছে-মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাফিদ চৌধুরী, আবুল হাসান, ফারদিন হোসেন, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যাল্সে হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস ও শেলডন কটরেল।
এএস





