উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তুরানের একমাত্র গোলে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে নিজেদের মাঠ ভিসেন্তে আলদেরনে জুভেন্টানসকে হারিয়েছে তারা।
এদিন খেলার ২৪ মিনিটে একটি সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। কিন্তু ২৫ গজ দূর থেকে মানজুকিচের শটটি ফিরিয়ে দেন জুভেন্টাসের সেরা গোলরক্ষক বুফন। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
বিরতি থেকে ফিরে গোলের দেখা পেতে বেশ ঘাম ঝড়াতে হয় অ্যাটলেটিকোর। ম্যাচের ৭৪ মিনিটে অবশেষে গোলের দেখা মেলে তাদের। আরদা তুরানের গোলে লিড নেয় অ্যাটলেটিকো।
এদিকে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস অনেক চেষ্টা করেও একবারের জন্য স্বাগতিকদের জারে বল জড়াতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ ডিয়াগো সিমিওনের শিষ্যরা।
জেডআই





