বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)‘র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেছেন ৬ ক্রিকেটার।
শুধু ৬ জন কমানোই নয়, ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।
বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান।
আজ (বুধবার) বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এছাড়া, আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি ম্যাচ থাকবে তিন থেকে চারটি। বিপিএল এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকালের বোর্ড সভায়।
বিসিবি প্রেসিডেন্ট বলেণ, “নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বিপিএলের আগামী আসর।“
বিপিএল সাধারণত অনুষ্ঠিত হয় নভেম্বরে। শুরু হয় নভেম্বরের ৪ তারিখ থেকে। তবে ৬ষ্ঠ আসরটি এগিয়ে এনে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরুর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিপিএল নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর নিয়ম করা হয়েছিল, প্রতিটি দল ৫জন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের কদর এ কারণে কমে যাবে- এসব কথাও বলা হয়েছিল; কিন্তু তাতে কান দেয়নি কর্তৃপক্ষ।
তবে এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ৫ জন নয়, পূর্বের নিয়মে ৪ জন বিদেশিই খেলাতে পারবে প্রতিটি দলে।
এমবি





