জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে গণযোগাযোগতা ও সাংবাদিকতা বিভাগকে হারিয়ে ২য় রাইন্ডে উঠেছে বাংলা বিভাগ। এবং সিএসইকে হারিয়ে ২য় রাউন্ডে উঠেছে ইতিহাস বিভাগ। রোববার সকাল ১০টায় এবং দুপুর দেড়টায় ম্যাচ দুটো শুরু হয়।
সকাল ১০টায় প্রথম ম্যাচে টসে জিতে সাংবাদিকতা বিভাগের অধিনায়ক শিমুল রিয়াদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ১১ রান তুললেও বাকী ৯ ওভারে তেমন ভাল করতে পারেনি তারা। বাংলা বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাংবাদিকতা বিভাগ ১০ ওভারে ৬৩ রানে থেমে যায়।
তবে সাংবাদিকতা বিভাগের কাওসার আহমেদের ১৬ ও মোশারেফ হোসেনের ১১ রান ছাড়া কেউ দু’অঙ্কের কোটা পার করতে পারেনি। বাংলা বিভাগের সিমার নাইম ইসলাম, শাকিল, সুজন, সোহেল ও শহিদুল চেপে বসেন সাংবাদিকতা বিভাগের ব্যাটিংয়ের ওপর। বিগত ৮ ম্যাচের রানের পরিসংখ্যান থেকে যায় ১০ ওভার ব্যাট করে প্রতিটি দল ৯০ এর কোটা পার করে।
৬৪ রানের টার্গেট তাড়া করতে বাংলা বিভাগের হয়ে প্রথমে ব্যাট করতে নামে কাইয়ুম ও দিপ্ত। প্রথম ওভারে সাংবাদিকতা বিভাগের সজীব পাচ রান দিলেও পরের জহিরু ইসলাম রাজের ওভারে কাইয়ুম দুটি লং ছক্কা হাকান।
পরের চার ওভারে কাইয়ুম (২৩), শহিদুল (১৬ অপরাজিত) ও ওমর ফারুকের (১৪ অপরাজিত) মারমুখী ব্যাটিংয়ে বাংলা বিভাগ চার ওভার বাকী থাকতেই তাদের লক্ষ্য মাত্রায় পৌছে যায়।
ম্যাচ শেষে বাংলা বিভাগের অধিনায়ক সাংবাদিকাদের বলেন, আমাদের বোলারদের কারণে আমাদের ম্যাচ জেতা সহজ হয়েছে। কারণ ছোট মাঠে এত অল্প রানে সাংবাদিকতা বিভাগকে বেধে ফেলায় ব্যাটসমেনদের জন্য সুবিধা হয়েছে। সব মিলে আমরা ভাল খেলেছি। আশা করছি আমরা পরবর্তী ম্যাচ জয়ী হব।
বেলা দেড়টায় ২য় ম্যাচে সিএসই বিভাগ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওবারের আগেই ৭৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্ছ ১৭ রান করেন সাকিব। এবং ইতিহাস বিভাগের ওমর নেন সর্বোচ্ছ ৩টি উইকেট।
পরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৭উইকেটের বড় ব্যাবধানে মাচ জিতে নেয় ইতিহাস বিভাগ। সর্বোচ্ছ ২৪ রান করেন ওমর। ৩ উইকেট নেয়ার পাশাপাশি ২৪ রান করে অলরাউন্ড নৈপূন্যে ম্যাচ সেরা হন ইতিহাস বিভাগের ওমর।
বাংলা এবং ইতিহাস বিভাগ ভাষা শহীদ রফিক ভবনে হওয়ায় এবং একই দিনে দুই বিভাগ জয় লাভ করায় পুরো রফিক ভবন এখন আনন্দের জোয়ারে ভাসছে।
নাজমুল/এমএনজে





