ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘উই আর ওয়ান’ গাইবেন যুক্তরাষ্ট্রের পপ তারকা জেনিফার লোপেজ। তার সঙ্গে যোগ দিবেন ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পি ক্লাউদিয়া লেত্তি ও পিটবুল। শুক্রবার ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে তাদের নাম ঘোষণা করেছে ফিফা।
ফিফা মহাসচিব জেরোম ভাল্কি বলেছেন, ‘শুধু সঙ্গীত ও ফুটবল একটি স্টেডিয়ামের ৮০ হাজার মানুষকে আকৃষ্ট করতে পারে। কিন্তু একটি সঙ্গীতানুষ্ঠানে থাকে একজন শিল্পি আর ফুটবলে ২২ জন।’
কুবান-আমেরিকান সঙ্গীতশিল্পী পিটবুল নামে পিরিচত হলেও তার আসল নাম আরমান্দো ক্রিস্টিয়ান পেরেজ। তিনি বলেছেন, ‘আমরা ফুটবল ও সঙ্গীতের মধ্যে বাধ ভেঙে দিয়ে দেখাতে চাই আমরা একই (উই আর ওয়ান)।’
ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পি লেত্তি বলেছেন, ‘এই গানটি তার দেশের মানুষের সঙ্গীত ও খেলার প্রতি ভালবাসা ফুটিয়ে তুলবে। তিনি আরো বলেছেন, সঙ্গীত আমার ভালোবাস আর ফুটবল ব্রাজিলিয়ান মানুষের ভালোবাসা। আমরা আমাদের ভালবাসা ও সংস্কৃতি দেখা চাই। এই সঙ্গীতটি হবে একটি গোয়ালজো (বড় গোল)।’ তবে জেনিফার লোপেজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
ফিফার বাণিজ্যিক পার্টনার ব্রাজিলের সনি মিউজিকের প্রেসিডেন্ট আলেজান্দ্রে শিয়াভো ফুটবল প্রেমিক ব্রাজিল ও এর সঙ্গীতের গভীর সম্পর্কের প্রশংসা করে বলেছেন, ‘ব্রাজিলিয়ান সঙ্গীত খুবই প্রাচুর্যপূর্ণ। আর ফুটবল ও সঙ্গীত হলো এদের ভালোবাসা।’
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি রেকর্ড গড়েছিল। আয়োজকরা আশা করছে, এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে। ইইটিউবে শাকিরার গানটি অর্ধ বিলিয়নের বেশিবার শোনা ও দেখা হয়েছিল।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই