বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুক্রবার প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন জার্মান তারকা মার্কো রিউস। আর্মেনিয়ার বিপক্ষে তার দল জিতেছে ৬-১ গোলে। কিন্তু নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ হয়ে গেল এখানেই। কারণ এই ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা। বিশ্বকাপের মধ্যে আর চোটমুক্ত হচ্ছেন না তিনি। জার্মানের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে।
রিউস দল থেকে পাদ পড়ায় ২৩ সদস্যের দলে সুযোগ পাচ্ছেন সেন্টার ব্যাক শ্কুদান মুস্তাফি।
ম্যাচটিতে আর্মেনিয়ার মিডফিল্ডার আরতুর যেদিগারইয়ানের সঙ্গে ধাক্কা লাগায় মারাত্মক চোট পান রিউস। তার পরিবর্তে লুকাস পোডোলস্কি মাঠে নামেন।
রিউসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে এমআরআই স্কান করা হয়। সেখান থেকে জানা যায় তার পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন। শনিবার সকালে জার্মানির পক্ষ থেকে জানানো হয়, তিনি বিশ্বকাপে খেলতে পারছেন না।
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
প্রীতি ম্যাচ কেড়ে নিল রিউসের বিশ্বকাপ
বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুক্রবার প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন জার্মান তারকা মার্কো রিউস। আর্মেনিয়ার বিপক্ষে তার দল জিতেছে ৬-০ গোলে। কিন্তু নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ হয়ে গেল এখানেই।





