ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠে অসৌজন্যমূলক আচরণের দায়ে ম্যাচ ফি জরিমানা সহ এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের খেলা চলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন মাহমুদুল্লাহ। আম্পায়ার মাহফুজুর রহমান ও মাসুদুর রহমানের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি আখতার আহমেদ মঙ্গলবার মাহমুদুল্লাহকে শাস্তি দেন।
ঘটনাটি ঘটে সোমবার ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে। অন ফিল্ড আম্পায়ার মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দিলে মাঠ ত্যাগ করার সময় মাথার হেলমেট ও ব্যাটিং গ্লাভস বাউন্ডারি দড়ির কাছে ছুঁড়ে মারেন। এমন আচরণ মাঠে উপস্থিত অনেককেই অবাক করে। একই সঙ্গে ড্রেসিং রুমে ও বাহিরে অশালীন কথাবার্তা বলেন মাহমুদুল্লাহ। আর সে জন্যই এই শাস্তি। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করেন মাহমুদুল্লাহ। এ কারণে কোনো শুনানি হয়নি।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
এবার মাহমুদুল্লাহর জরিমানা
ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠে অসৌজন্যমূলক আচরণের দায়ে ম্যাচ ফি জরিমানা সহ এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের খেলা চলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন মাহমুদুল্লাহ। আম্পায়ার মাহফুজুর
মুসলিম নারীকে পুশইন: আসাম সরকারকে জরিমানা করল ভারতীয় হাইকোর্ট
বাংলাভাষী এক মুসলিম নারীকে জোর করে বাংলাদেশে পুশইন করার ঘটনায় ভারতে আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।
সিল ছাড়া দোকানে গোস্ত বিক্রি নয় জবাইখানার বাইরে পশু জবাইয়ে জরিমানা
রাজধানীতে দোকানে মাংস বিক্রির ক্ষেত্রে নতুন করে কড়াকড়ির কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।পরীক্ষিত মাংস নিশ্চিত করতে প্রতিটি মাংসে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তার সিল বাধ্যতামূলক।
অবৈধভাবে উত্তোলন-৫০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয় ও বিক্রয়ের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক নিবন্ধন না পেলে মিলবে জরিমানা, শৃঙ্খলায় ব্যাটারিচালিত রিকশা
দেশের সড়ক-মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাকে সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনতে যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে ব্যাটারিচালিত অটোরিকশার মূল চালিকাশক্তি হতে হবে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস বা জাতীয় গ্রিড থেকে অবৈধভাবে অটোরিকশা চার্জ দিলে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। একই সাথে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে দেওয়া হবে না নতুন কোনো নিবন্ধন, এমনকি বাতিল করা হবে পুরানো নিবন্ধনের নবায়ন সুবিধা।
অর্থপাচার: আ’লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের সাজা, ৬৪ কোটি টাকা জরিমানা
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও পাচারের অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়েছে।















