সেরা ফুটবলার কে হবে। তুলনা হতে পারে কয়েকটা। মেসি সেরা নাকি রোনালদো?
আর্জেন্টিনার সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ডিয়াগো ম্যারাডোনা। কিংবা বর্তমান সময়ের সেরা ফুটবলার কে?
পেলেকে প্রশ্ন করা হলো, মেসি কি সর্বকালের সেরা ফুটবলার? এমন প্রশ্নে বোধহয় একটু বিরক্ত ব্রাজিল কিংবদন্তি। আর তাই মেসিকে নিয়ে একটু তিরস্কার করলেন তিনি।
মেসিকে নিয়ে পেলে তার বক্তব্যে বলেন, ওর তো মাত্র একটাই স্কিল! সে শুধু এক পা দিয়ে বল মারতে পারে।
পেলের কথার সুর শুনে মনে হতে পারে রোনালদো সঙ্গেও মেসির তুলনা করতে চান না তিনি। তবে কি মেসিকে সর্বকালের সেরা তো পড়ে মরুক; বর্তমানের সেরাও মানছেন না পেলে?
এই তো কইদিন আগে প্রশংসা করেছিলেন মেসির। এখন আবার কি হলো। পেলে কেন মেসিকে সর্বকালের সেরা মানেন না তার যুক্তিতে বলেন-
মেসি কি সর্বকালের সেরা? যারা বলছে, এটা তাদের ব্যাপার।
তবে যে ফুটবলার হেড ভালো দেয়, যার বাঁ ও ডান পা সমান চলে, দুর্দান্ত বল মারে, তার সঙ্গে কি করে এমন একজনের তুলনা করা যায়! যে কিনা মাত্র একটা পা দিয়ে বল মারতে পারে।
মেসির ফুটবল দক্ষতার কথা টেনে পেলে বলেন, যার শুধু একটাই স্কিল; যে হেড ঠিকঠাক করতে পারে ন।
এই তুলনার মানে কী? পেলের সঙ্গে তুলনা করতে গেলে, যে লোকটার ডান পায়ে, বাঁ-পায়ে ভালো শট মারতে জানতে হবে, ভাল হেড করতেও জানতে হবে।
পেলে আরও বলেন, 'ম্যারাডোনা কি মেসির থেকে ভালো? এই প্রশ্নটা যদি আমাকে করেন, তাহলে বলবো, অনেক অনেক ভালো ডিয়াগো।
মুহিব





