টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গেছে গেইলরা। ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেট দল হারলেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নারী ক্রিকেট দল। সোমবার ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছেন তারা।
সিলেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে টস হারা ওয়েস্ট ইন্ডিজ। এদিন উদ্বোধনী দুই ব্যাটসম্যান কেইসিয়া নাইট ও স্টাফানি টেইলর ৮৭ রানের জুটি গড়েন। কিন্তু বাকিরা মাঠে আসা যাওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি। নাইট ৪৩ রান ও স্টাফানি ৫৬ রান করে মাঠ থেকে বিদায় নেন।
জবাবে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ৪২ রান সংগ্রহ করে। সারা টেইলর ১৭ রান করে আউট হলে তাদের প্রথম উইকেটের পতন হয়। ওয়ানডাউনে নামা গ্রিনওয়েকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার চারলোট এডওয়ার্ডস। গ্রিনওয়ে (১৪) আউট হওয়ার পর বাকিরা আসা-যাওয়ার দলে নাম লেখান। চারলোট আউট হন ৪৪ রান করে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ইংল্যান্ড। সেই সঙ্গে পুরুষদের পর নারীরাও হেরে বিশ্বকাপ শুরু করল। ক্যারিবীয় বোলার দীন্দ্রা ডোটিন একাই ৪টি উইকেট নেন।
খেলা
ইন্ডিজ নারীদের জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গেছে গেইলরা। ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেট দল হারলেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নারী ক্রিকেট দল। সোমবার ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছেন





