অবৈধ জুয়া ও ফিক্সিং ঠেকাতে ফিফার পক্ষ থেকে ব্যাপক অভিযানের প্রস্তুতি থাকা সত্ত্বেও আসন্ন ব্রাজিল বিশ্বকাপকে একটি সিন্ডিকেট লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আগামী ১২ জুন শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’র ফিফা বিশ্বকাপ। এর কয়েক সপ্তাহ আগেই ইন্টারপোলের এক সাবেক প্রধান ব্রাজিলের অপরাধীদের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন যে বিশ্ববাসীর তীক্ষ্ণ নজর থাকা সত্ত্বেও তারা থামবে না।
ফিফা’র নিজস্ব নিরাপত্তা বিষয়ক পরিচালক গ্রুপ পর্বের শেষ দিকের খেলাগুলোকে ‘ডে রাবার্স’ উল্লেখ করে বলেছেন এগুলোই সবচেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে। যদিও বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ‘আশাবাদী’ যে প্রতিযোগিতাটির মান ধরে রাখার জন্য দুর্নীতি দমনে প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হবে।
ইন্টারপোলের সাবেক সভাপতি খো বুন হুই দাবি করেছেন যে খেলাকে প্রভাবিত করার জন্য ফিক্সাররা তাদের প্রচেষ্টা চালানোর সময় দ্বিতীয়বার চিন্তা করবে না। বাজিকররা বিশ্বকাপ ম্যাচ গড় পেটা করতে কেন উদ্বিগ্ন হবে এ বিষয়ে বিশেজ্ঞ মতামত দেয়ার সময় খো বুন বলেন, টুর্নামেন্টের জন্য যে কোন আকারের ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আর একটি ম্যাচ ছেড়ে দেয়ার জন্য খেলোয়াড়দেরও ব্যাপক আর্থিক সুবিধার লোভ দেখানো হবে। তবে যেহেতু স্বাভাবিক খেলা খেলেই খেলোয়াড়রা প্রচুর অর্থ আয় করতে সক্ষম হয়, তাই ম্যাচ গড়াপেটা করানোর জন্য বাজিকরদের বিপুল অর্থ বিনিয়োগ করতে হবে। সে কারণে তারা কিছুটা উদ্বিগ্ন।
এমন এক সময় খোর এই মন্তব্যটি আসল যখন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস সিকিউরিটি (আইসিএসএস) এবং প্যারিস সরবোন ইউনিভার্সিটি তাদের গবেষণা রিপোর্টে দাবী করেছে যে ফুটবল ও ক্রিকেট হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের জন্য সবচেয়ে ঝুকিতে থাকা খেলা। সেখানে বলা হয়েছে যে টুর্নামেন্টের সময় বাজিতে লগ্নি হবে প্রায় ৮৪ বিলিয়ন পাউন্ড, যার ৮০ শতাংশই অবৈধ পন্থায়।
ফিফা’র নিরাপত্তা বিষয়ক পরিচালক রাফ মুতসেকা মনে করেন টুর্ণামেন্টের একটি অংশকে লক্ষ্যবস্তু বানিয়েছে ফিক্সাররা। তিনি বলেন, গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলো থাকবে বেশি ঝুঁকির মধ্যে। ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতিতে ফিফাকে প্রতিটি ম্যাচের মুল্যায়ন করতে হবে, সেই সঙ্গে বাজির বাজারগুলোতেও অনিয়ম হচ্ছে কিনা তা নজরদারী করতে হবে। ইন্টারপোলের এই সাবেক পরিচালক বলেন, তবে কোন ধরনের অঘটন ছাড়াই টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারেও তিনি বেশ আশাবাদী।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
রিও’র বিশ্বকাপে সত্যিকারের জয়ী হবে অবৈধ জুয়া!
অবৈধ জুয়া ও ফিক্সিং ঠেকাতে ফিফার পক্ষ থেকে ব্যাপক অভিযানের প্রস্তুতি থাকা সত্ত্বেও আসন্ন ব্রাজিল বিশ্বকাপকে একটি সিন্ডিকেট লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মত প্রকাশ করেছে





