আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইয়ন মর্গানের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইংলিশ স্কোয়াডে চমক হিসেবে আছেন টাইমাল মিলস। যিনি ৪ বছর আগে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতৈ মাঠে নেমেছিলেন।

২০১৭ সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলা মিলস মূলত নজর কেড়েছেন দ্য হান্ড্রেডে। এর আগে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টেও ভালো পারফরম্যান্স করেছিলেন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেসার জফরা আর্চারের জায়গায় খেলবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে বিরতিতে আছেন বেন স্টোকস। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দলে নেই তিনি।

তার না থাকায় কপাল খুলেছে ক্রিস ওকসের। পেস বিভাগে আছেন দুই বাঁহাতি স্যাম কারান ও ডেভিড উইলি। এছাড়া ক্রিস জর্ডান ও মার্ক উডকেও রাখা হয়েছে ইংলিশদের বিশ্বকাপ দলে।

স্পিন বিভাগে আদিল রশিদ ও মঈন আলীই ভরসা ইংলিশদের।

এছাড়াও আছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে সাড়া ফেলেছিলেন তিনি।

বিশ্বকাপে ইংল্যান্ড দল :

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

স্ট্যান্ড বাই :

টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স।

এইচএন