ইউরো-২০১৬'র বাছাই পর্বে আবারও পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল কোচ ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। তবে সেটি আর হতে দিলেন না রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করলেন তিনি। তার গোলে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পর্তুগাল।

পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এর আগে একবারও জয়ের হাসি হাসতে পারেননি সান্তোস। অবশেষে তার মুখে হাসি ফুটালেন গত বছর ফিফা ব্যালন ডি'অর পুরস্কার জয়ী তারকা।

কোপেনহেগের মাঠে এই ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত ছিল পর্তুগাল। তবে উল্টো মাইকেল খ্রুন-দেলি দলকে ডেনমার্ককে এগিয়ে দেয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

দ্বিতীয়ার্ধে ডেনমার্কের ডিফেন্ডার নিকোলাই বোয়েলিসেন চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ থেকে বেরিয়ে যান। তবুও ৯০ মিনিটের লড়াইয়ে স্বাগতিকদের জালে বল জড়াতে পারেনি পর্তুগাল।

তবে ৯৫তম মিনিটে গোলের দেখা পান রোনালদো। চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এটি তার ১৮তম গোল। সেই সাথে ৫১তম আন্তর্জাতিক গোলের মালিক হলেন তিনি। এই গোলেই ১-০ গোলে জয় নিয়ে ছাড়ে সফরকারী দলটি।

জেডআই