কাতার বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খুব সহজেই ঘানাকে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
গতকাল শুক্রবার রাতে ফ্রান্সের স্তাদে ওসেয়ানে ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় ঘানা ও ব্রাজিল।
খেলার শুরু থেকেই ব্রাজিলের দাপট ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচেই বেশ আক্রমণাত্মক খেলেছে ব্রাজিল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা তিতের দল। দুটি গোল করেন রিচার্লিসন ও অন্যটি করেন মার্ককুইনহোসের।
ব্রাজিলের ৪-৩-৩ ছকের বিপরীতে ঘানা খেলেছে ৪-১-৪-১-এ।
খেলার প্রথমার্ধেই ঘানার জালে তিন গোল দিয়ে এগিয়ে থাকে ব্রাজিল। তবে বিরতির পর মাঠে নেমে আর গোলের দেখা পায়নি। ঘানা কয়েকটি গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
খেলা শুরুর ৯ মিনিটে রাফিনহার ক্রসে মার্ককুইনহোস পোস্টের একদম কাছ থেকে গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ২৮ মিনিটের আরও একটি গোলের দেখা পায় নেইমাররা।
প্রথমার্ধের বিরতির ঠিক পাঁচ মিনিট আগে আরও একটি সুযোগ কাজে লাগিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে।
আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের মাঠেই মুখোমুখি হবে ব্রাজিল তিউনিসিয়া।
এবিএস





