দীর্ঘ এক মাসের বেশি সময় ফুটবল যুদ্ধ দেখল বিশ্ব। এই যুদ্ধে শ্রেষ্ঠত্বের মুকুটটি জিতে নিল জার্মানি। জার্মানির শিরোপা জিতলেও অনেক তারকা বিশ্বকাপে নিজেদের নামের পাশে শ্রেষ্ঠত্বের ছাপ রেখে গেছেন। এমন তারকাকের মধ্য থেকে ব্রাজিল বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।
বিশ্বকাপের সেরা একাদশ:
গোলরক্ষক:
ম্যানুয়েল নুয়্যার: বিশ্বকাপের সেরা একাদশে গোলরক্ষকের জায়গা দখল করেছেন জার্মানির নুয়্যার। বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই শেষপ্রহরী জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস।
রক্ষণভাগ:
ফিলিপ লাম: বিশ্বকাপে রাইট ব্যাকে সবার চেয়ে বেশি উজ্বল ছিলেন ফিলিপ লাম। গ্রুপ পর্বের মিডফিল্ডে খেললেও নক আউট পর্বে রক্ষণভাগে চলে আসেন জার্মান অধিনায়ক। এর ফলে নক আউট পর্বে মাত্র দুটি গোল হজম করেছে চ্যাম্পিয়ন দলটি।
মাটস হামেলস: সেন্টার ব্যাকে জার্মান তারকা মাটস হামেলস। বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই তারকা ফ্রান্সের বিপক্ষে জয়সূচক গোলটি করেন।
জিয়ানকার্লো গঞ্জালেস: হামেলসের পাশে রক্ষণভাগে নাম লিখিয়েছেন কোস্টা রিকার এই তারকার। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষ দল আক্রমণ করে কোস্টা রিকাকে পরাস্ত করতে পারেনি। এর ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মধ্য আমেরিকার দেশটি।
ডেলি ব্লাইন্ড: সেরা একদাশে লেফট ব্যাকের প্রাণভোমরা ডেলি ব্লাইন্ড। প্রতিপক্ষের জন্য ডান প্রান্তে বড় বাধা ছিলেন নেদারল্যান্ডসের এই তারকা। স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে দুটি গোল করতে অবদান রেখেছিলেন তিনি। ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করেছেন এক গোল। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।
মাঝমাঠ:
হাভিয়ের মাসচেরানো: এবারের বিশ্বকাপে মাঝমাঠের চমক ছিলেন আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো। তার অসামান্য পারফরম্যান্সেই ফাইনাল নিশ্চিত করেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ৩০ বছর বয়সী এই তারক বার্সার হয়ে দুটি মৌসুমে সেন্টার ব্যাক হিসেবে খেলেছিলেন। তাতে বিশ্বকাপেও রক্ষণভাগের সামনে অপ্রতিরোধ্য রক্ষক হিসেবে দাঁড়িয়েছিলেন।
টনি ক্রুস: মাসচেরানোর পাশেই সেরা একাদশে জায়গা পেয়েছেন জার্মানির টনি ক্রুস। বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই তারকা ব্রাজিলের বিপক্ষে মাত্র ৬৯ সেকেন্ডের ব্যবধানে করেচিলেন দুটি গোল। এছাড়া টুর্নামেন্টে চারটি গোলে অবদান রেখেছেন।
আক্রমণ ভাগ:
আর্জেন রোবেন: এবারের বিশ্বকাপে আক্রমণভাগে অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন নেদারল্যান্ডসের আর্জেন রোবেন। স্প্যানিশ ডিফেন্সকে বার বার তছনছ করে দিয়েছিলেন এই তারকা। সেরা একাদশে ডান প্রান্তের আক্রমণে মধ্যমনি রোবেন।
লিওনেল মেসি: আক্রমণে মধ্যভাগের প্রাণভোমরা মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। দলের হয়ে প্রথম চার ম্যাচেই জিতেছিলেন ম্যাচ সেরা পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
জেমস রদ্রিগেজ: ব্রাজিল বিশ্বকাপের চমক রদ্রিগেজ। সেরা একাদশে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে কলম্বিয়ার এই তারকার তুলনা হয় না। তার উপর ভর করেই কোয়ার্টার ফাইনালে খেলেছিল লাতিন দেশটি। টুর্নামেন্টে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি।
থমাস মুলার: সেরা একদাশে একমাত্র স্ট্রাইকারের জায়গা দখল করেছেন থমাস মুলার। জার্মানির এই তারকা টানা দুটি বিশ্বকাপে পাঁচ গোল করার কীর্তি গড়েছেন। গত বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই তারকা এবার জেমস রদ্রিগেজের চেয়ে এক গোল পিছিয়ে ছিলেন। তবু্ও স্টাইকার হিসেবে এই বিশ্বকাপে তার খ্যাতি সবার উপরে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





